৫২ বছরের ঠাকুমার মন কাড়ল ২৫ বছরের নাতি সমাজ ও সংসার ছেড়ে মন্দিরে তৃতীয় বিয়ে

উত্তরপ্রদেশে এক চাঞ্চল্যকর প্রেমের ঘটনা সমাজ ও পরিবারের শিকল ভেঙে দিয়েছে। ৫২ বছর বয়সী ইন্দ্রাবতী নামের চার সন্তানের জননী সম্পর্কের নাতি হওয়া সত্ত্বেও ২৫ বছরের আজাদ নামে এক যুবকের প্রেমে মজেছেন। শুধু প্রেমেই ক্ষান্ত হননি, ওই নারী তার বর্তমান স্বামী ও সন্তানদের ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়েও সেরেছেন। এটি ইন্দ্রাবতীর তৃতীয় বিয়ে বলে জানা গেছে। তাদের এই আসাম বয়সের সম্পর্ক এবং বিয়ের খবর জানাজানি হতেই গ্রামবাসী ও তাদের পরিবার চরম ক্ষোভ প্রকাশ করে তাদের সমাজচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনার পেছনে এক ভয়ংকর অভিযোগ তুলেছেন ইন্দ্রাবতীর স্বামী চন্দ্রশেখর। তার দাবি, ইন্দ্রাবতী ও তার প্রেমিক আজাদ মিলে তাকে এবং তার তিন সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। জীবিকার তাগিদে চন্দ্রশেখর বাড়ির বাইরে থাকার সুযোগে এই পরকীয়া গড়ে ওঠে। যদিও শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করে, তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে পুলিশ এই ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক বিবাদ ও হুমকির বিষয়গুলো খতিয়ে দেখছে।