মারধরের সেই মহারাষ্ট্রে এবার সভা ভরাতে ডাক পড়ল কোণঠাসা বাঙালিদের!

মারধরের সেই মহারাষ্ট্রে এবার সভা ভরাতে ডাক পড়ল কোণঠাসা বাঙালিদের!

সম্প্রতি মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার দায়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। এই চরম বিদ্বেষের আবহেও পুরসভা নির্বাচনের আগে মুম্বইয়ের শিবাজী পার্কে বিজেপির সভায় জনসমাগম বাড়াতে বাংলা ও অন্যান্য রাজ্যের শ্রমিকদের উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে জনসমর্থন হারিয়ে হারের আশঙ্কায় এখন এই কৌশল নিয়েছে গেরুয়া শিবির।

বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালি বিরোধী পরিবেশ তৈরি হওয়া সত্ত্বেও দলীয় সভায় শ্রমিকদের উপস্থিতি নিয়ে বড়সড় বিতর্ক সৃষ্টি হয়েছে। মিছিলে আসা বাঙালি শ্রমিকদের দাবি, বাড়িওয়ালাদের চাপে পড়েই তাঁরা এই সভায় যোগ দিতে বাধ্য হয়েছেন। নিজের ভাষাতে কথা বললে যেখানে জেল ও লাঞ্ছনা জোটে, সেখানে ভোটের স্বার্থে সেই বাঙালিদের ব্যবহার করার এই দ্বিচারিতা স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *