অভিষেকের সফরের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম: ব্যানার ছেঁড়া থেকে তৃণমূল নেতাকে রক্তাক্ত করার অভিযোগ!

অভিষেকের সফরের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম: ব্যানার ছেঁড়া থেকে তৃণমূল নেতাকে রক্তাক্ত করার অভিযোগ!

বৃহস্পতিবার নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ ক্যাম্পের উদ্বোধন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচকে প্রচারের ব্যানার লাগানোর সময় তৃণমূল কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

শহিদ পরিবারের সদস্যদের হাতে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধনের কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ফ্লেক্স ছেঁড়া এবং হাতাহাতির এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকা থমথমে হয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *