বিস্ফোরক রিঙ্কু! বিশ্বকাপের আগে গম্ভীরকে কড়া বার্তা দিলেন কেকেআর তারকা
January 14, 20268:22 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা দিলেন রিঙ্কু সিং। তিনি সাফ জানিয়েছেন, নিজেকে শুধু ‘ফিনিশার’ হিসেবে সীমাবদ্ধ রাখতে চান না। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারের যেকোনো পজিশনেই তিনি খেলতে প্রস্তুত। ঘরোয়া ক্রিকেটে পাওয়ার প্লে-তে ব্যাটিং করার অভিজ্ঞতাকে এবার বিশ্বমঞ্চে কাজে লাগাতে মুখিয়ে আছেন এই কেকেআর তারকা।
ভারতের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রিঙ্কু নিজের ব্যাটিং পজিশন নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানান, ছয় বা সাত নম্বরের পাশাপাশি টপ অর্ডারেও তিনি সমান কার্যকর। বিশ্বকাপের মূল দলে সুযোগ পাওয়াকে ভাগ্যের ব্যাপার মনে করলেও, নিজের সেরাটা দিয়ে দলের ভারসাম্য বজায় রাখাই এখন তার প্রধান লক্ষ্য।