নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচারে বাধা, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ
January 14, 20268:22 pm

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধনের আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বুধবার এলাকায় ব্যানার লাগানোর সময় তৃণমূল কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় মনোজকুমার সামন্ত নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন।
তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বাধা সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হতে চলেছে। স্থানীয় নেতৃত্ব সাফ জানিয়েছেন, কোনো হামলাতেই এই কর্মসূচি পণ্ড করা যাবে না।