২০২৬ সালে বিটিএসের বিশাল বিশ্ব সফর ঘোষণা: তালিকায় ভারত নেই কেন?
January 14, 20267:56 pm

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ২০২৬-২৭ সালের জন্য বিশ্ব সফরের ঘোষণা দিল বিটিএস। এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হওয়া এই সফরে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ৩৪টি শহরে ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে। চার বছর পর প্রিয় ব্যান্ডকে একসঙ্গে মঞ্চে দেখার অপেক্ষায় থাকা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে এখন বইছে ব্যাপক উন্মাদনা।
তবে ঘোষিত তালিকায় ভারতের নাম না থাকায় হতাশ স্থানীয় ভক্তরা। যদিও হাইব (HYBE) জানিয়েছে, ২০২৭ সালের জন্য আরও নতুন কিছু শহরের নাম যুক্ত হতে পারে। জংকুকের প্রদর্শনী এবং বুকমাইশো-র সাথে ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারতীয় ভক্তদের মনে এখনও ক্ষীণ আশার আলো জিইয়ে রেখেছে।