কলকাতায় জাতীয় স্কুল জিমন্যাস্টিকসের মহাধামাকা, পদকের লড়াইয়ে বাংলার ৫৬ প্রতিযোগী
January 14, 20268:22 pm

কলকাতার সল্টলেক আইবি গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৬৯তম জাতীয় স্কুল জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেগা আসরে দেশের ৩১টি ইউনিটের কয়েকশ প্রতিযোগী অংশ নিচ্ছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত সল্টলেক সাই কমপ্লেক্স, ডুমুরজলা ও গার্ডেনরিচ স্টেডিয়ামে চলবে এই রুদ্ধশ্বাস লড়াই।
অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বিভাগে দেশের সেরাদের হারিয়ে শিরোপা জিততে প্রস্তুত বাংলাও। মোট ৫৬ জন প্রতিযোগী নিয়ে গড়া শক্তিশালী বাংলা দলে রয়েছে ২৮ জন মেয়ে ও ২১ জন ছেলে। সুরজিৎ রায়সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলার জিমন্যাস্টরা কতটা আধিপত্য দেখাতে পারে, এখন সেদিকেই নজর ক্রীড়াপ্রেমীদের।