সরকারি অ্যাপ খুলতেই পাচ্ছেন আতঙ্ক! ফরাক্কায় গণ ইস্তফার পথে বিএলওরা

মুর্শিদাবাদের ফরাক্কায় এসআইআর প্রক্রিয়ায় নথি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে ফরাক্কা বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয় এবং উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। বারবার নতুন নথি চাওয়ার ফলে সাধারণ মানুষের হয়রানি এবং কাজের অতিরিক্ত মানসিক চাপে ক্ষুব্ধ হয়ে বিএলও-রা এদিন বিডিও-র কাছে তাঁদের গণ ইস্তফাপত্র জমা দিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি সরকারি অ্যাপ ব্যবহার করতে গিয়ে তাঁরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিক্ষোভ চলাকালীন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই উত্তেজনা চরম আকার ধারণ করে এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে সোচ্চার হন। বর্তমানে বিডিও অফিসের সমস্ত হেয়ারিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।