রঞ্জিত মল্লিকের ডেরায় অভিষেক! রাজনীতির বদলে চলল মমতার ‘উন্নয়নের পাঁচালি’ পাঠ

রঞ্জিত মল্লিকের ডেরায় অভিষেক! রাজনীতির বদলে চলল মমতার ‘উন্নয়নের পাঁচালি’ পাঠ

বুধবার বিকেলে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে সস্ত্রীক সাক্ষাৎ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পা ছুঁয়ে প্রণাম সেরে অভিনেতার হাতে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের কাজের খতিয়ান সম্বলিত ‘উন্নয়নের পাঁচালি’। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সাক্ষাৎ শেষে অভিষেক জানান, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাফল্যের কথা বিস্তারিত আলোচনা হয়েছে। অভিষেকের আচরণে মুগ্ধ অভিনেতাও তাকে অত্যন্ত স্নেহশীল বলে অভিহিত করেন। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে বর্তমানে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *