কেন কমছে নারী প্রার্থী? আইনের ফাঁক ও পুরুষতান্ত্রিক রাজনীতিতে কোনঠাসা নারীরা

কেন কমছে নারী প্রার্থী? আইনের ফাঁক ও পুরুষতান্ত্রিক রাজনীতিতে কোনঠাসা নারীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত ৩০টি দল কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। বর্তমানে নারী প্রার্থীর হার মাত্র চার শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় পদবী রক্ষায় আইনের বাধ্যবাধকতা থাকলেও নির্বাচনে নারী মনোনয়ন বাধ্যতামূলক না হওয়ায় দলগুলো পুরুষ প্রার্থীদেরই ‘নিরাপদ’ মনে করছে।

মনোনয়ন বাণিজ্য, নির্বাচনী ব্যয় এবং প্রতিকূল রাজনৈতিক পরিবেশ নারীদের পিছিয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা থাকলেও ক্ষমতার কাঠামোতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে সংসদে নারী কণ্ঠ দুর্বল হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নীতি-নির্ধারণী পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *