অভিনয়ে না বললেও রাজের সিনেমা দেখে মুগ্ধ অভিষেক: ঘরে ঘরে পৌঁছবে ‘লক্ষ্মী’
January 15, 20269:12 am

রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘লক্ষ্মী এলো ঘরে’ দেখে অভিভূত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবির স্ক্রিপ্টে নিজে পরামর্শ দিলেও হাসিমুখে সাফ জানান, সিনেমা ভালোবাসলেও নিজে কখনো অভিনয় করবেন না। ৫৫ মিনিটের এই তথ্যমূলক ছবিতে মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্পগুলোর সুফল বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কীভাবে রাজ্য মানুষের পাশে দাঁড়িয়েছে, তা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী ও অঙ্কুশ অভিনীত এই ছবিটি প্রতিটি পরিবারে ‘উন্নয়নের পাঁচালি’ হিসেবে প্রদর্শিত হবে। কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং প্রকৃত জনসেবার খতিয়ান তুলে ধরাই এর মূল লক্ষ্য।