রাহুলের সেঞ্চুরি বৃথা, নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত
January 15, 20269:12 am

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে ২৮৪ রান তুলেও ৭ উইকেটে হারল ভারত। ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ ও উইল ইয়ংয়ের ৮৭ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় কিউইরা। ভারতের পক্ষে লোকেশ রাহুল ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বোলারদের ব্যর্থতায় তা বিফলে যায়।
অধিনায়ক শুভমন গিল হারের কারণ হিসেবে মাঝের ওভারে উইকেট না পাওয়া এবং ক্যাচ মিসকে দায়ী করেছেন। ফিল্ডারদের ব্যর্থতা ও বোলিংয়ে সাহসের অভাবের কারণেই নিউজিল্যান্ড ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয়। এই হারের ফলে সিরিজে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া।