বিপজ্জনক ট্রেন সফর: জয় শ্রীরাম না বলায় মারধর ও সিগারেটের ছ্যাঁকা!

বিপজ্জনক ট্রেন সফর: জয় শ্রীরাম না বলায় মারধর ও সিগারেটের ছ্যাঁকা!

ওড়িশায় কাজে যাওয়ার পথে চাকদহ স্টেশনে ধর্মীয় হেনস্থার শিকার হলেন মুর্শিদাবাদের বেলডাঙার এক যুবক। অভিযোগ, ধর্মীয় পরিচয় জানার পর একদল যুবক তাকে ট্রেন থেকে নামিয়ে নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার পাশাপাশি চলে অমানুষিক মারধর।

প্রতিবাদ করায় ওই যুবকের শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। বেলডাঙা ফিরে তিনি হাসপাতালে চিকিৎসা করান এবং থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *