সম্পত্তি বিবাদে ভাইঝির শ্লীলতাহানি, বারাসাতে জেঠুর কীর্তিতে শোরগোল
January 15, 20268:37 am

বারাসাতের নিবেদিতাপল্লি এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক তরুণীকে শ্লীলতাহানি ও মারধরের গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী, তরুণীর জেঠু বাবু গাইনের প্রশ্রয়ে তাঁর বাড়ির তিন ভাড়াটিয়া যুবক দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে কটূক্তি করত। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা তরুণীর ঘরে ঢুকে তাঁকে শারীরিক নিগ্রহ করে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দুই পক্ষই থানায় পালটা অভিযোগ দায়ের করেছে। তরুণীর পরিবারের দাবি, জেঠুর মদতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন জখম হয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা।