উত্তাল ইরান: ট্রাম্পের হুঁশিয়ারির মাঝেই জয়শঙ্করকে ফোন ইরানি বিদেশমন্ত্রীর
January 15, 20269:11 am

ইরানে সরকার-বিরোধী তীব্র আন্দোলন এবং ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। দুই নেতার ফোনালাপে ইরানের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি সমাজমাধ্যমে নিশ্চিত করে জয়শঙ্কর জানিয়েছেন, তাঁরা সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। বর্তমানে সেখানে অবস্থানরত ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার সম্ভাব্য হামলা ও ইরানের পাল্টা হুঁশিয়ারির আবহে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।