রাজ চক্রবর্তীর ছবিতে মুগ্ধ অভিষেক, পর্দায় আসার গুঞ্জন কি সত্যি? সামনে এল আসল তথ্য

রাজ চক্রবর্তীর ছবিতে মুগ্ধ অভিষেক, পর্দায় আসার গুঞ্জন কি সত্যি? সামনে এল আসল তথ্য

রাজ চক্রবর্তীর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘লক্ষ্মী এলো ঘরে’ দেখে অভিভূত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ বছরের সরকারি উন্নয়নকে কেন্দ্র করে নির্মিত এই ছবির চিত্রনাট্যে পরামর্শও দিয়েছেন তিনি। তবে নিজে অভিনয়ের প্রস্তাব উড়িয়ে দিয়ে সাফ জানান, সিনেমা দেখতে ভালোবাসলেও বড় পর্দায় আসার পরিকল্পনা তার নেই।

তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী ও অঙ্কুশ। কেন্দ্র সরকারের বঞ্চনা ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, এটি কোনো নিছক প্রচার নয়, বরং গ্রামের মানুষের কাছে উন্নয়নের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার একটি বিশেষ মাধ্যম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *