মুছে যাচ্ছে মহাত্মা গান্ধীর স্মৃতি, হরিয়ানার সরকারি কাজে নিষিদ্ধ দুই বহুল পরিচিত শব্দ

মুছে যাচ্ছে মহাত্মা গান্ধীর স্মৃতি, হরিয়ানার সরকারি কাজে নিষিদ্ধ দুই বহুল পরিচিত শব্দ

বিজেপি শাসিত হরিয়ানা সরকার এবার সরকারি নথিতে মহাত্মা গান্ধীর ব্যবহৃত ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দ দুটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির নির্দেশে জানানো হয়েছে, এখন থেকে কোনো দাপ্তরিক চিঠিপত্র বা বিজ্ঞপ্তিতে এই শব্দগুলো আর ব্যবহার করা যাবে না। পরিবর্তে সংবিধানে স্বীকৃত শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের সম্মান রক্ষার্থেই গান্ধীর এই শব্দগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানে এই পরিভাষাগুলোর কোনো উল্লেখ না থাকায় আইনি জটিলতা এড়াতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ১০০ দিনের কাজ থেকে গান্ধীর নাম সরানোর পর হরিয়ানা সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *