মুখ্যমন্ত্রীর ম্যাজিকে কাটল জট: আইএসএলের আগে মহামেডানে বড় বিনিয়োগ!

মুখ্যমন্ত্রীর ম্যাজিকে কাটল জট: আইএসএলের আগে মহামেডানে বড় বিনিয়োগ!

আইএসএল শুরুর মুখে দীর্ঘ প্রতীক্ষিত লগ্নিকারী সমস্যা মিটতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ মধ্যস্থতায় বাংলার একটি সংস্থা সাদা-কালো শিবিরে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। বুধবার ক্লাবের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সুখবর নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি। তিনি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই নতুন ইনভেস্টরের সঙ্গে সমন্বয় সম্ভব হয়েছে।

এই মরশুমে প্রায় ২০-২৫ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্যে ১২ কোটি টাকা ব্যয় হবে পুরনো বকেয়া মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলতে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে লগ্নিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিদেশি ফুটবলার ছাড়াই কলকাতা ও দেশের সেরা প্রতিভা নিয়ে দল গড়ার পরিকল্পনা রয়েছে কর্মকর্তাদের। বর্তমান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু-র উপরেই আস্থা রাখছে ক্লাব ম্যানেজমেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *