আমেরিকায় চরম বিপাকে ভারতীয়রা! ‘চাকরি চোর’ অপবাদে বাড়ছে বর্ণবিদ্বেষী হামলা

আমেরিকায় চরম বিপাকে ভারতীয়রা! ‘চাকরি চোর’ অপবাদে বাড়ছে বর্ণবিদ্বেষী হামলা

আমেরিকায় ভারতীয় পেশাজীবী ও ব্যবসায়ীদের ওপর বিদ্বেষমূলক আক্রমণের মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসা নীতিতে কঠোর পরিবর্তনের পর থেকেই দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে ‘চাকরি চোর’ বা ‘ভিসা প্রতারক’ হিসেবে গালিগালাজ করা হচ্ছে। অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্য ৬৯ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফেডএক্স বা ওয়ালমার্টের মতো বড় সংস্থাগুলোও এই সংগঠিত আক্রমণের মুখে পড়েছে। মূলত শ্বেতাঙ্গ কর্মীদের পরিবর্তে ভারতীয়দের নিয়োগের কাল্পনিক অভিযোগে এই শত্রুতা ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর অভিবাসন নীতি এবং রাজনৈতিক ভাষ্যের কারণে আমেরিকায় দক্ষ ভারতীয় কর্মীদের টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *