রাহুলের অনবদ্য সেঞ্চুরি বৃথা, মিচেলের ব্যাটে সিরিজ সমতায় ফেরাল নিউজিল্যান্ড
January 15, 20269:11 am

রাজকোটে কেএল রাহুলের ১১২ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডে-তে ভারতকে ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ভারতের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ড্যারিল মিচেল ১৩১ রানে অপরাজিত থেকে কিউয়িদের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরল।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত একসময় চাপে পড়লেও রাহুল হারকিলিসের মতো দলকে টেনে তোলেন। তবে রোহিত-বিরাটদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে শিশিরের সুবিধা নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মিচেল। আগামী রবিবার ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নির্ধারিত হবে বিজয়ীর নাম।