প্রসেনজিতের লোভে অভিনয়ে আসা সেই নূর এখন কোথায়? দীর্ঘ ১০ বছর পর ফিরছেন বড় পর্দায়!
January 15, 20269:13 am

জাতীয় পুরস্কারজয়ী ‘সহজ পাঠের গপ্পো’র ছোট্ট নূর ইসলাম এখন কলেজপড়ুয়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখার আশায় অভিনয়ে আসা নূর অভাব ও প্রতিকূলতা পেরিয়ে টলিপাড়ায় নিজের জায়গা করে নিয়েছেন। অভিনেতা জানান, টাকার প্রয়োজন থাকলেও আদর্শ বিসর্জন দিয়ে কোনো চরিত্রে তিনি অভিনয় করবেন না।
দীর্ঘ এক দশক পর পরিচালক মানস মুকুল পালের হাত ধরেই বড় পর্দায় ফিরছেন নূর। আসন্ন ‘চণ্ডীকথা’ সিনেমায় ফের দেখা যাবে নূর ও সামিউল আলম জুটিকে। সমাজের বঞ্চিত শ্রেণির সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটিও দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী এই তরুণ অভিনেতা।