৫ লক্ষ পেনশনভোগীর কপালে চিন্তার ভাঁজ! ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জেলা অফিস

৫ লক্ষ পেনশনভোগীর কপালে চিন্তার ভাঁজ! ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জেলা অফিস

মধ্যপ্রদেশ সরকারের বড় সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন প্রায় ৫ লক্ষ পেনশনভোগী। আগামী ১ এপ্রিল থেকে জেলা পর্যায়ের পেনশন অফিসগুলো স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, পেনশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং কাগজমুক্ত করতে এই নতুন পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ। তবে এখন থেকে পেনশনের ছোটখাটো কাজের জন্য সকল গ্রাহককে সরাসরি রাজধানী ভোপালে ছুটতে হবে।

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরু করেছে পেনশনভোগী সংগঠনগুলো। বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য বারবার রাজধানী যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য বলে দাবি করেছে পেনশন সমস্যা সমাধান সমিতি। ডিজিটাল ব্যবস্থার দোহাই দিয়ে স্থানীয় পরিষেবা বন্ধ করায় প্রবীণ নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *