মার্কিন চাপে পিছু হটল ইরান, খামেনেই সরকারের বড় সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মার্কিন চাপে পিছু হটল ইরান, খামেনেই সরকারের বড় সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ইরানে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করেছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। বুধবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাঞ্চল্যকর এই দাবি করেন। দীর্ঘদিনের অস্থিরতা ও বৈশ্বিক উদ্বেগের মাঝে ট্রাম্পের এমন ঘোষণায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তার পর তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলের মতে, আমেরিকার অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞার কারণেই হয়তো পিছু হটতে বাধ্য হয়েছে ইরান সরকার। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই দাবির প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *