ধর্মঘট নাকি বিশ্বকাপ? তামিমকে অপমান করায় বিসিবি কর্তার বিদায়ে অনড় ক্রিকেটাররা

ধর্মঘট নাকি বিশ্বকাপ? তামিমকে অপমান করায় বিসিবি কর্তার বিদায়ে অনড় ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেটে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট জানিয়েছেন, নাজমুল ইস্তফা না দেওয়া পর্যন্ত জাতীয় দল ও বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে। ফলে বিপিএলের সূচি এবং আসন্ন বিশ্বকাপ অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি দ্রুত একটি বিবৃতি জারি করে নাজমুলের মন্তব্যের দায় নিতে অস্বীকার করেছে। বোর্ড জানিয়েছে, ওই পরিচালকের বক্তব্য অত্যন্ত আসাম্মানজনক এবং তা বিসিবির আনুষ্ঠানিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। এদিকে ক্রিকেটারদের এমন কঠোর অবস্থানে দেশের ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল ও ক্রিকেটারদের ধর্মঘটের ডাক সামলে বাংলাদেশ দল শেষ পর্যন্ত মাঠে ফিরতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *