বাংলাদেশি ও পাকিস্তানিদের জন্য আমেরিকার দরজা বন্ধ! ট্রাম্পের এক চরম সিদ্ধান্তে তোলপাড় বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই তালিকায় রয়েছে রাশিয়া, ইরান ও আফগানিস্তানের মতো দেশও। ট্রাম্পের দাবি, যারা মার্কিন সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ রুখতেই এই কঠোর পদক্ষেপ। তবে ভারতের নাম এই তালিকায় না থাকায় ভারতীয়দের ভিসা প্রাপ্তিতে কোনো বাধা থাকছে না।
এদিকে ইরানে চলমান ভয়াবহ সরকারবিরোধী আন্দোলন এবং চরম উত্তেজনার মাঝে এই সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। পরিস্থিতি পর্যালোচনায় ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনা করেছেন। অন্যদিকে, ইরান ও পশ্চিম এশিয়ায় যুদ্ধংদেহী পরিস্থিতির কারণে ভারত সরকার নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির জেরে ইরানে অস্থিরতা এখন চরম সীমায় পৌঁছেছে।