আমেরিকা যাওয়ার স্বপ্নে বড় ধাক্কা! বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা বন্ধ করলেন ট্রাম্প
January 15, 20269:29 am

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আমেরিকা। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আদেশে দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানও রয়েছে। মূলত যারা আমেরিকার সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ রুখতেই স্টেট ডিপার্টমেন্ট এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ আরও সীমিত হয়ে গেল। তবে এই স্থগিতাদেশ অ-অভিবাসী, পর্যটক বা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উল্লেখ্য, এর আগে কিছু দেশের জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দেওয়ার নিয়ম চালু করেছিল ট্রাম্প প্রশাসন, যা এই নতুন অভিবাসন নীতির মাধ্যমে আরও কঠোর করা হলো।