বিডিও অফিসে তাণ্ডব: বিধায়ক মনিরুলের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

বিডিও অফিসে তাণ্ডব: বিধায়ক মনিরুলের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজনৈতিক পারদ তুঙ্গে। SIR (Social Impact Assessment) প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে শুনানি প্রক্রিয়া মাঝপথেই বন্ধ হয়ে যায়।

নির্বাচন কমিশনের কড়া নির্দেশে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত বিধায়ক এখনও অধরা। এই পরিস্থিতিতে বিধায়ক মনিরুল ইসলামের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, শাসকদলের মদতেই সরকারি দফতরে এই ধরনের গুন্ডামি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *