মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের বিস্ফোরক অভিযোগ ইডির, হাইকোর্টে আইপ্যাক মামলার নিষ্পত্তি

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের বিস্ফোরক অভিযোগ ইডির, হাইকোর্টে আইপ্যাক মামলার নিষ্পত্তি

আইপ্যাক অফিসে তল্লাশি ঘিরে চাঞ্চল্যকর মোড় নিল কলকাতা হাইকোর্টের শুনানি। ইডির আইনজীবী আদালতে দাবি করেন, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ঢুকে বেআইনিভাবে নথিপত্র নিয়ে চলে গিয়েছেন। ইডির মতে, মুখ্যমন্ত্রীকে এই মামলায় পক্ষ করা না হলে এর কোনো যৌক্তিকতা থাকে না। এমনকি তৃণমূলের উচিত তাদের দলনেত্রীর বিরুদ্ধেই মামলা করা। কেন্দ্রীয় সংস্থার এমন মন্তব্যে আদালত কক্ষে ব্যাপক শোরগোল শুরু হয়।

পাল্টা জবাবে তৃণমূলের আইনজীবীরা ইডির আচরণকে ‘গুন্ডামি’ বলে অভিহিত করেন এবং একে উদ্দেশ্যপ্রণোদিত তল্লাশি হিসেবে দাবি করেন। উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দেন। যেহেতু ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, তাই মামলার কার্যকারিতা ফুরিয়েছে বলে আদালত জানায়। তবে ইডির পাল্টা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বর্তমানে তা মুলতুবি রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *