অকালেই বিদায় নিচ্ছে শীত? বঙ্গে পারদ চড়তেই কুয়াশার বড় সতর্কতা

অকালেই বিদায় নিচ্ছে শীত? বঙ্গে পারদ চড়তেই কুয়াশার বড় সতর্কতা

রাজ্যে রেকর্ড ঠান্ডার পর এবার আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ থেকেই কমতে শুরু করবে হাড়কাঁপানো শীতের দাপট। তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে মাঘের শুরুতেই শীতের গাম্ভীর্য ফিকে হয়ে আসায় সময়ের আগে শীত বিদায়ের জল্পনা তুঙ্গে।

শীত কমলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারসহ একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির আশেপাশে। আপাতত রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা থাকলেও হালকা কুয়াশায় ঢাকবে অন্যান্য জেলাগুলিও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *