ব্যবসা শুরু করতে আধার কার্ডেই মিলবে ৯০ হাজার টাকা, জানুন মোদী সরকারের বিশেষ স্কিম

ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। নতুন ব্যবসা শুরু করতে বা পুরনো ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে এখন আর মূলধনের দুশ্চিন্তা নেই। প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার (PM Svanidhi Yojana) মাধ্যমে কোনও গ্যারান্টি ছাড়াই সরাসরি ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত এই প্রকল্পের সুবিধা বাড়ানো হয়েছে।
ঋণের পরিমাণ ও কিস্তি
এই প্রকল্পের আওতায় মোট ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তবে এই অর্থ একবারে নয়, বরং তিনটি ধাপে পাওয়া যায়:
- প্রথম ধাপ: আবেদন অনুমোদনের পর প্রথম কিস্তিতে মিলবে ১৫,০০০ টাকা।
- দ্বিতীয় ধাপ: প্রথম কিস্তির টাকা সময়মতো পরিশোধ করলে দ্বিতীয় দফায় ২৫,০০০ টাকা ঋণ পাওয়া যাবে।
- তৃতীয় ধাপ: আগের দুটি কিস্তি সফলভাবে মেটানোর পর তৃতীয় ধাপে সরাসরি ৫০,০০০ টাকা ঋণ দেবে সরকার।
প্রকল্পের বিশেষ সুবিধা
- গ্যারান্টি মুক্ত ঋণ: এই লোন নেওয়ার জন্য কোনও সম্পত্তি বা অলঙ্কার বন্ধক রাখার প্রয়োজন নেই।
- সহজ নথি: শুধুমাত্র আধার কার্ড থাকলেই এই ঋণের জন্য আবেদন করা সম্ভব।
- ডিজিটাল লেনদেনে উৎসাহ: ব্যবসায়ীদের UPI লিঙ্কযুক্ত Rupay ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে এবং ডিজিটাল পেমেন্টে থাকছে ক্যাশব্যাকের সুবিধা।
- দীর্ঘ মেয়াদ: ছোট ছোট মাসিক কিস্তিতে (EMI) এই টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
PM Svanidhi যোজনার সুবিধা পেতে যে কোনও সরকারি ব্যাঙ্কে গিয়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তার সাথে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সমস্ত তথ্য যাচাই করার পরেই ঋণের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
সাফল্যের খতিয়ান
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৬৯.৬৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। ১ কোটি ১৫ লক্ষ হকার ও ক্ষুদ্র বিক্রেতাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার।