সাতসকালে রণংদেহি সিবিআই: নিউ আলিপুর ও নিউ টাউনসহ পাঁচ জায়গায় ব্যাপক তল্লাশি

সাতসকালে রণংদেহি সিবিআই: নিউ আলিপুর ও নিউ টাউনসহ পাঁচ জায়গায় ব্যাপক তল্লাশি

ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে ভোর থেকেই অ্যাকশনে নেমেছে সিবিআই। নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িসহ রাজ্যের মোট পাঁচটি স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মূলত বিপুল অঙ্কের আর্থিক তছরূপের হদিশ পেতেই পাঁচটি আলাদা দলে বিভক্ত হয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

তদন্তে বাধার আশঙ্কা এড়াতে এবার প্রতিটি তল্লাশি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। দিল্লির পুরনো মামলা ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই নেওয়া হয়েছে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতারণার টাকা কোথায় এবং কীভাবে লেনদেন হয়েছে, তা নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নথিপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *