বাংলায় ভোটের দায়িত্ব কি আইপ্যাকের? সুপ্রিম কোর্টে ইডির মুখোমুখি তৃণমূল
January 15, 20266:04 pm

সুপ্রিম কোর্টে ইডির আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হতেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইপ্যাক সংস্থায় ইডির হানার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন যে, খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অফিসাররা নথি নিতে এসেছিলেন।
আদালতে ইডির মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। অতীতেও একই ধরণের ঘটনা ঘটার দাবি তুলে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই হাই-ভোল্টেজ মামলার পরবর্তী গতিপ্রকৃতির দিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল।