গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের: মার্কিন ফৌজ রুখতে রণসজ্জায় ইউরোপ

গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের: মার্কিন ফৌজ রুখতে রণসজ্জায় ইউরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ায় ন্যাটোর ভবিষ্যৎ সংকটে পড়েছে। আমেরিকার সামরিক অভিযানের হুঁশিয়ারি মোকাবিলায় ডেনমার্কের আমন্ত্রণে জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে সেখানে সেনা পাঠাচ্ছে। বৃহত্তম এই দ্বীপে যৌথ সামরিক মহড়ার পাশাপাশি কানাডা ও ফ্রান্স দ্রুত কনস্যুলেট খোলার ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করে ডেনমার্ক জানিয়েছে, হামলা হলে ন্যাটো ভেঙে যাবে এবং তারা প্রতিরোধ গড়বে। যদিও মার্কিন বিদেশ সচিব ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ডেনমার্কের গঠনমূলক আলোচনা হয়েছে, তবে গ্রিনল্যান্ড ইস্যুতে মৌলিক মতভেদ ও উত্তেজনা এখনো বিদ্যমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *