ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মাকে সাসপেন্ডের দাবি! সুপ্রিম কোর্টে বিস্ফোরক ইডি

ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মাকে সাসপেন্ডের দাবি! সুপ্রিম কোর্টে বিস্ফোরক ইডি

আইপ্যাক অফিসে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থাটি রাজ্যের বর্তমান ডিজিপি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে অবিলম্বে সাসপেন্ড করার আর্জি জানিয়েছে। ইডির অভিযোগ, রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে পুলিশের এই শীর্ষ কর্তারা কেন্দ্রীয় এজেন্সির কাজে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে অভিযানের জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ এনে ইডি যেমন সরব হয়েছে, তেমনই পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। ইডির এই নজিরবিহীন পদক্ষেপে পুলিশ ও প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে গেছে। দুই পক্ষের আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে এখন গোটা রাজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *