পাকিস্তানে তীর্থ করতে গিয়ে মহাবিপদ! ধর্মান্তরিত হয়ে বিয়ের পর কান্নায় ভাঙলেন ভারতীয় মহিলা

পাকিস্তানে তীর্থ করতে গিয়ে মহাবিপদ! ধর্মান্তরিত হয়ে বিয়ের পর কান্নায় ভাঙলেন ভারতীয় মহিলা

পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সরবজিৎ কৌর গত বছর গুরু নানকের জন্মবার্ষিকীতে পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি ধর্ম পরিবর্তন করে নাসির হুসেন নামের এক পাক নাগরিককে বিয়ে করেছেন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও বার্তায় সরবজিৎ নিজের চরম দুর্দশার কথা জানিয়েছেন। সেখানে তিনি বর্তমান জীবনকে অনিশ্চিত ও যন্ত্রণাদায়ক বলে বর্ণনা করে নিজের দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

অডিও বার্তায় প্রৌঢ়া দাবি করেন, তিনি পাকিস্তানে চরম আর্থিক অনটন এবং শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হচ্ছেন। এমনকি তাঁর নুন্যতম পোশাকের সংস্থান নেই বলেও জানিয়েছেন। সন্তানদের কাছে ফেরার জন্য বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। চলতি বছরের শুরুতে তাঁকে ভারতে ফেরানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বর্তমানে তাঁর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *