১৫ হাজার টাকা ইনসেনটিভসহ একাধিক দাবিতে উত্তপ্ত মালদা: বড় আন্দোলনের হুঁশিয়ারি

১৫ হাজার টাকা ইনসেনটিভসহ একাধিক দাবিতে উত্তপ্ত মালদা: বড় আন্দোলনের হুঁশিয়ারি

বকেয়া ইনসেনটিভ ও মাসিক ১৫ হাজার টাকা ভাতাসহ বিভিন্ন দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। মৃত কর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও গত ২৪ দিনের কর্মবিরতির বকেয়া মেটানোর দাবিতে সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই বিশাল মিছিল থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী। অফিস চত্বরে দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *