বঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন: মুসলিম প্রধান জেলাতেই কি বেশি নোটিশ?
January 15, 20266:03 pm

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) শুনানি ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, অন্যান্য এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে শুনানির জন্য ডাকার হার প্রায় ৬২ শতাংশ। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেছে একটি সূত্র।
নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে কমিশনের এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বেছে বেছে কোনো বিশেষ সম্প্রদায়কে টার্গেট করার উদ্দেশ্য তাদের নেই। সব পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ এলেও কমিশন নিরপেক্ষভাবে কাজ করার দাবি করছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরিই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।