গোপনে চাঁদের বুক ভরাচ্ছে পৃথিবী! মহাকাশ গবেষণায় মিলল মানুষের বসবাসের নতুন দিশা

গোপনে চাঁদের বুক ভরাচ্ছে পৃথিবী! মহাকাশ গবেষণায় মিলল মানুষের বসবাসের নতুন দিশা

সাড়ে চারশো কোটি বছর আগে জন্ম নেওয়া চাঁদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক এবার এক নতুন মোড় নিল। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন, জল এবং অক্সিজেনের মতো প্রাণের সহায়ক কণাগুলো কোটি কোটি বছর ধরে নিরন্তর চাঁদে পৌঁছে যাচ্ছে। আগে ধারণা করা হতো পৃথিবীর চৌম্বকক্ষেত্র এই কণা চলাচলে বাধা দেয়, কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে এই ক্ষেত্রটিই উল্টো মহাজাগতিক কণাগুলোকে চাঁদের দিকে ঠেলে দিচ্ছে।

এই প্রাকৃতিক প্রক্রিয়ায় চাঁদের মাটিতে ক্রমাগত জমা হচ্ছে প্রয়োজনীয় খনিজ ও গ্যাসীয় উপাদান। রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, পৃথিবীর এই গোপন অবদানে চাঁদের মাটি এখন অনেক বেশি সমৃদ্ধ ও বাসযোগ্য হয়ে উঠছে। এর ফলে ভবিষ্যতে মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী বসবাস এবং গবেষণার জন্য পৃথিবী থেকে বাড়তি রসদ পাঠানোর প্রয়োজন কমবে। এই আবিষ্কার উপগ্রহটিতে মানুষের স্থায়ী বসতি স্থাপনের স্বপ্নকে আরও কয়েক ধাপ এগিয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *