চাকরির খোঁজে এসে গণধর্ষণ! ইউপিআই লেনদেনের একটি ভুলেই জালে ৪ নরপিশাচ

চাকরির খোঁজে এসে গণধর্ষণ! ইউপিআই লেনদেনের একটি ভুলেই জালে ৪ নরপিশাচ

কাজের সন্ধানে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানার বাহাদুরগড়ে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন এক তরুণী। সোমবার রাত ২টো নাগাদ মেট্রো স্টেশনের সামনে থেকে তাঁর কাকা ও আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয় পাঁচ দুষ্কৃতী। এরপর তরুণীকে একটি ধাবায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। শুধু শারীরিক নির্যাতনই নয়, মারধরের পর তাঁর নগদ টাকা ও এটিএম কার্ডও লুট করে অভিযুক্তরা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অপরাধের আগে ধাবা থেকে অনলাইনে মদ কিনেছিল অভিযুক্তরা। সেই ইউপিআই লেনদেনের সূত্র ধরেই পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে। ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *