‘নিউ-নর্মাল’ বলে কটাক্ষ! ভোটার তালিকায় নাম সংশোধনে সপরিবারে কেন লাইনে দেব?
January 15, 20265:30 pm

ভোটার তালিকায় তথ্যের ত্রুটি সংশোধনে যাদবপুরের কাটজুনগর শুনানি কেন্দ্রে সপরিবারে হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকায় প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাগরিক কর্তব্য পালন করেন তিনি। তবে শুনানি শেষে এই পুরো প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা।
পুরো বিষয়টিকে ‘নিউ-নর্মাল’ আখ্যা দিয়ে নোটবন্দির সময়ের লাইনে দাঁড়ানোর প্রসঙ্গের স্মৃতিচারণ করেন দেব। প্রবীণ ও অসুস্থ নাগরিকদের এভাবে কেন্দ্রে ডেকে হেনস্থা করার কড়া সমালোচনা করেন তিনি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কমিশনকে মানবিক হওয়ার এবং প্রয়োজনে বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন এই জনপ্রিয় তারকা-সাংসদ।