আইপ্যাক মামলা: হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের, সবার নজর এখন সুপ্রিম কোর্টের হাইভোল্টেজ শুনানিতে!

আইপ্যাক মামলা: হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের, সবার নজর এখন সুপ্রিম কোর্টের হাইভোল্টেজ শুনানিতে!

আইপ্যাকের দফতরে ইডি তল্লাশি ঘিরে আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বুধবার কলকাতা হাইকোর্ট তৃণমূলের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। ইডির দাবি, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সরানো হয়েছে, যা কেন্দ্রীয় তদন্তে বাধা দেওয়ার শামিল। নথিপত্র বাজেয়াপ্ত করা নিয়ে হাইকোর্টে দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত মামলাটির নিষ্পত্তি করে দেয়।

রাজ্যের এই হাইভোল্টেজ মামলার জল এবার গড়িয়েছে শীর্ষ আদালতে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে ইডির দায়ের করা মামলার শুনানি হবে। কেন্দ্রীয় সংস্থাটি এই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তুলেছে। ফলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক ও আইনি মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *