ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশ-পাকিস্তান! ট্রাম্পের এক ঘোষণায় তোলপাড় বিশ্ব

ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশ-পাকিস্তান! ট্রাম্পের এক ঘোষণায় তোলপাড় বিশ্ব

ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতিতে বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই তালিকায় রয়েছে রাশিয়া, ইরান, মিশর ও নাইজেরিয়ার মতো দেশও। ট্রাম্প প্রশাসনের দাবি, যারা আর্থিকভাবে স্বাবলম্বী নন এবং মার্কিন সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ রুখতেই এই কঠোর পদক্ষেপ।

তবে স্বস্তির খবর হলো, এই তালিকায় ভারতের নাম নেই, ফলে ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনা করেছেন এবং সেখানে অবস্থানরত প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *