বিডিও অফিসের পাশের ঘরেই ছিলেন, অথচ টেরও পেলেন না তাণ্ডব! ফরাক্কাকাণ্ডে বিস্ফোরক বয়ান
January 15, 20266:44 pm

মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসে নজিরবিহীন ভাঙচুরের ঘটনায় ব্লক উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমেদের বয়ান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার সময় পাশের ঘরে উপস্থিত থাকলেও তিনি কিছুই টের পাননি বলে দাবি করেছেন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করলেও, তাতে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের নাম না থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে বিধায়ক মণিরুল ইসলাম সরকারি কাজে বিভেদের অভিযোগ তুলে সরব হয়েছেন। বুধবার এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাঁর নেতৃত্বে একদল বিক্ষোভকারী অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এফআইআরে প্রধান অভিযুক্তের নাম বাদ পড়া এবং বিডিও-র দায়সারা মন্তব্যে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।