পিএফ নিয়ে বড় চমক! এবার ইউপিআই মাধ্যমেই তোলা যাবে টাকা
January 15, 20267:12 pm

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পিএফ গ্রাহকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ইউপিআই-ভিত্তিক টাকা তোলার সুবিধা চালুর পরিকল্পনা করা হচ্ছে। এনপিসিআই-এর সহযোগিতায় এই নতুন পদ্ধতিতে পিএফ সদস্যরা ভীম অ্যাপের মাধ্যমে অতি দ্রুত টাকা তোলার আবেদন করতে পারবেন।
অসুস্থতা বা পড়াশোনার মতো জরুরি প্রয়োজনে আবেদন করলে সিস্টেম দ্রুত যাচাইকরণ সম্পন্ন করবে। এরপর এসবিআই-এর মাধ্যমে সরাসরি টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বর্তমানে অ্যাডভান্স ক্লেম পেতে যেখানে ৩ থেকে ৪ দিন সময় লাগে, এই ব্যবস্থা চালু হলে সাধারণ পেমেন্টের মতোই দ্রুত টাকা মিলবে।