নন্দীগ্রামে অভিষেকের হুঙ্কার: ‘বুক ঠুকে বলছি, শুভেন্দুর পরিবারও এখানে চিকিৎসা করাবে!’

নন্দীগ্রামে অভিষেকের হুঙ্কার: ‘বুক ঠুকে বলছি, শুভেন্দুর পরিবারও এখানে চিকিৎসা করাবে!’

নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, কারও বাধা মানা হবে না এবং প্রতি বছর নন্দীগ্রামে ১৭টি স্বাস্থ্য শিবির করা হবে। কটাক্ষের সুরে অভিষেক বলেন, ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যরাও এই সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবেন। হেল্পলাইনে নন্দীগ্রাম থেকে সর্বাধিক ফোন আসাতেই এই উদ্যোগ বলে তিনি জানান।

বিজেপির বিরুদ্ধে হোর্ডিং ছেঁড়ার অভিযোগ তুলে অভিষেক বলেন, রাজনৈতিক মাটি হারিয়েই বিরোধীরা এমন কাজ করছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে ‘বিজেপির সহকারী সংস্থা’ বলে আক্রমণ করে এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুর দায় নিতে বলেন তিনি। অভিষেক হুঁশিয়ারি দেন, মানুষের হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। ডায়মন্ড হারবারের ধাঁচে নন্দীগ্রামকে মডেল ক্যাম্প হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি নিজের হার না মানা মনোভাব প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *