শীঘ্রই আসছে মোটোরোলা সিগনেচার! প্রিমিয়াম ফিচার ও অবিশ্বাস্য দামে কাঁপাবে বাজার
January 15, 20267:12 pm

মটোরোলা ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মটোরোলা সিগনেচার’ লঞ্চ করতে প্রস্তুত। টিপস্টারদের মতে, আগামী ২৩ জানুয়ারি ভারতের বাজারে ফোনটি পা রাখতে পারে। এতে থাকছে ১.৫কে রেজোলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের বিশালাকার ৬.৮-ইঞ্চি ডিসপ্লে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট এবং ১৬ জিবি র্যাম।
ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সেন্সর। ৫২০০ এমএএইচ ব্যাটারির সাথে থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ১ টেরাবাইট স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্দান্ত ফিচার সমৃদ্ধ এই ফোনটি প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে কড়া টক্কর দিতে চলেছে।