বিসিবিতে বিদ্রোহের আগুন: বিপিএলে টস-নাটক, নজমুলের বিদায়ে অনড় ক্রিকেটাররা!
January 15, 20266:51 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। নজমুলের পদত্যাগের দাবিতে সব ধরনের প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা, যার জেরে বিপিএলে চট্টগ্রাম ও নোয়াখালীর ম্যাচে তৈরি হয় নজিরবিহীন টস-বিভ্রাট। পরিস্থিতি সামাল দিতে বোর্ড তাকে শো-কজ নোটিশ দিলেও আন্দোলন থেকে সরতে নারাজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বিবাদ আরও জোরালো হয়েছে তামিম ইকবালকে ‘ভারতীয় এজেন্ট’ বলা এবং ভারত সফর বাতিলের প্রেক্ষাপটে নজমুলের নেতিবাচক মন্তব্যে। বিসিবি শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আইনি জটিলতায় তাকে সরানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নজমুলের পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মহম্মদ মিঠুনরা, যা দেশের ক্রিকেটকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে।