ছোটদের বিশ্বকাপে চরম ব্যর্থ ১৪ বছরের বৈভব! ৪ বলে ২ রানে ফিরলেন সাজঘরে
January 15, 20267:12 pm

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই চরম হতাশ করলেন ভারতের ভবিষ্যৎ তারকা বৈভব সূর্যবংশী। মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন বিহারের এই তরুণ ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ের মেজাজে পুল মারতে গিয়ে ঋত্ত্বিক আপ্পিডির বলে বোল্ড হন তিনি।
মাঠের লড়াইয়ে টিকতে পারলেন মাত্র চার বল, স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ২ রান। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে স্টাম্প ছিটকে যাওয়ায় স্বভাবতই হতাশ দেখায় বৈভবকে। বিশেষজ্ঞ মহলের মতে, প্রতি বলে বড় শট খেলার প্রবণতাই কাল হলো এই বিস্ময় বালকের জন্য।