নন্দীগ্রামে অভিষেকের হুঙ্কার: ‘সেবাশ্রয়ে চিকিৎসা করাবেন শুভেন্দুর পরিবারের সদস্যরাও!’
January 15, 20266:54 pm
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুটি ব্লকে ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করে তিনি স্পষ্ট জানান, কারও বাধা মানা হবে না এবং প্রতি বছর এখানে ১৭টি স্বাস্থ্য শিবির করা হবে। শুভেন্দুর পরিবারের সদস্যরাও আগামীতে এখানে চিকিৎসা করাবেন বলে কটাক্ষ করেন তিনি।
পরিষেবা ও অর্থের জোগান নিয়ে বিজেপির তোলা প্রশ্নের জবাবে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ক্ষমতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক। মানুষের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই ডায়মন্ড হারবারের ধাঁচে নন্দীগ্রামে এই মডেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ দেখে বিরোধীরা আতঙ্কিত হয়েই পোস্টার ছিঁড়ছে বলে দাবি করেন তিনি।