পিঠ চুলকালেই আয় ঘণ্টায় ৯ হাজার টাকা! বিদেশে জনপ্রিয় হচ্ছে অদ্ভুত এই ‘স্ক্র্যাচ থেরাপি’
January 15, 20269:08 pm

পিঠের চুলকানি মেটানোই এখন লাভজনক পেশা! বিদেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে ‘স্ক্র্যাচ থেরাপি’, যেখানে গ্রাহকের পিঠে বা মাথায় আলতো করে নখ বুলিয়েই উপার্থন করা হচ্ছে হাজার হাজার টাকা। নিউ ইয়র্কের মতো শহরে প্রশিক্ষিত এই থেরাপিস্টরা ঘণ্টায় প্রায় ১০০ ডলার বা ৯ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। মূলত স্টুডিও বা স্পা-তে নির্দিষ্ট ছন্দে ও দক্ষতার সঙ্গে এই সেশনগুলি পরিচালনা করা হয়।
গবেষণায় দেখা গেছে, ত্বকের ওপর নখের এই হালকা স্পর্শ মস্তিষ্কে আরামের সংকেত পাঠায় এবং এন্ডরফিন হরমোন নিঃসরণ করে মানসিক চাপ কমায়। এই পেশায় যুক্ত হতে নিতে হয় বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাঠ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই থেরাপি কেবল শারীরিক আরাম নয়, বরং মানসিক প্রশান্তির এক অনন্য মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাচ্ছে।